চুয়াডাঙ্গায় শিশু নাট্য প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমী চুয়াডাঙ্গা শাখা গতকাল শুক্রবার বিকেলে শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে শিশু নাট্য প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় চুয়াডাঙ্গার সরগম সাংস্কৃতিক সংগঠনের শিশু নাট্যদল দলগতভাবে চ্যাম্পিয়নসহ চারটি পুরস্কার লাভ করেছে। রানারআপ হয়েছে স্থানীয় সংলাপ সাংস্কৃতিক সংগঠন।