চুয়াডাঙ্গায় শিশু পাচার বিষয়ে গোলটেবিল বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দারিদ্র্য, শিক্ষা ও সচেতনতার অভাবে দেশ থেকে একের পর এক শিশু পাচার হয়ে যাচ্ছে। এই তিন সমস্যা থেকে মুক্তি মিললেই দেশ থেকে শিশু পাচার অনেকাংশে কমে যাবে।চুয়াডাঙ্গা ওয়েভ ফাউন্ডেশন প্রশিক্ষণ মিলনায়তনে ৯ মার্চ ‘শিশু পাচার প্রতিরোধ ও আমাদের ভূমিকা: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। টিডিএইচ নেদারল্যান্ডের অর্থায়নে এবং বাংলাদেশ শিশু অধিকার ফোরামের সহযোগিতায় স্থানীয় বেসরকারি সংগঠন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা এই বৈঠকের আয়োজন করে। সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা এস এম সায়েদুর রহমান, পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার ও বাংলাদেশ শিশু অধিকার ফোরামের ঢাকাস্থ প্রতিনিধি হালিমা আক্তার। স্বাগত বক্তব্য দেন প্রত্যাশার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন। ধারণাপত্র উপস্থাপন করেন রিচার্ড রহমান। আলোচনায় অংশ নেন এস এম ইস্রাফিল, আনোয়ার হোসেন, শাহ আলম, মানিক আকবর, জেড আলম, সুপ্র জেলা শাখার সভাপতি বেলাল হোসেন, কোহিনুর বেগম, নাবিলা ছন্দা প্রমুখ।