চুয়াডাঙ্গায় সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকী
চুয়াডাঙ্গায় সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠীর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ বছর সংগঠনের পক্ষ থেকে চুয়াডাঙ্গার তিন গুণীজনকে সম্মাননা জানানো হয়েছে। চুয়াডাঙ্গার সাংস্কৃতিক পল্লিতে অবস্থিত সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠীর কার্যালয়ের চত্বরে অনুষ্ঠান উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ভোলা নাথ দে। পরে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংলাপ চত্বরে এসে শেষ হয়। এরপর সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।স্থানীয় শ্রীমন্ত টাউন হলের মঞ্চে বাউল সংগীতের আসর বসে। একই মঞ্চে জেলার তিন গুণীজনকে সম্মাননা জানানো হয়। সম্মাননাপ্রাপ্ত তিন গুণীজন হলেন, মুক্তিযুদ্ধকালীন দক্ষিণ-পশ্চিম রণাঙ্গনের প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা ডা. আসহাব উল হক (মরণোত্তর), সাহিত্যিক মকবুলার রহমান ও মুক্তিযোদ্ধা আকবর আলী।সম্মাননা প্রদান অনুষ্ঠানে সংলাপ সভাপতি নজির আহমেদের সভাপতিত্ব করেন।