চুয়াডাঙ্গায় সন্ত্রাসী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার পুলিশ আজ মঙ্গলবার সকালে রবিউল ইসলাম (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে। আলমডাঙ্গা উপজেলার বিনোদপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।পুলিশের দাবি, রবিউল এলাকার সন্ত্রাসী মোকা বাহিনীর অন্যতম সদস্য। তাঁর বাড়ি আলমডাঙ্গার বিনোদপুরে।আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, চলতি বছরের এপ্রিল মাসে আলমডাঙ্গা উপজেলায় আলোচিত একটি ডাকাতির ঘটনার অন্যতম হোতা ছিলেন রবিউল। ঘটনার পর পুলিশ তাঁকে ধরতে তত্পর হলে তিনি আত্মগোপন করেন। ঈদ করতে বাড়িতে এলে পুলিশ আজ সকালে তাঁকে গ্রেপ্তার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি ওই ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।