চুয়াডাঙ্গায় সবজিচাষিদের অধিকারবিষয়ক কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সবজিচাষিদের অধিকার অর্জন ও সংরক্ষণ’ শীর্ষক কর্মশালা ২৭ ডিসেম্বর চুয়াডাঙ্গার মালোপাড়ায় ওয়েভ ফাউন্ডেশনের প্রশিক্ষণকেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় অ্যাকশন ইন ডেভেলপমেন্ট—এইড এবং স্থানীয় রিসো ও প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা যৌথভাবে কর্মশালার আয়োজন করে। বিল্লাল হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অশোক কুমার দেবনাথ। স্বাগত বক্তব্য দেন রিসোর নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার মাঠ সংগঠক বাচ্চু রহমান।