চুয়াডাঙ্গায় সাতটি বোমা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বকুন্দিয়া গ্রামের একটি মেহগনি বাগান থেকে পুলিশ আজ বুধবার সাতটি বোমা উদ্ধার করেছে।পুলিশ জানায়, জীবননগর উপজেলার বকুন্দিয়া গ্রামের পার্শ্ববর্তী একটি মেহগনি বাগানে বোমাসদৃশ বস্তু পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে তারা জীবননগর থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ভোর পাঁচটার দিকে বোমাগুলো উদ্ধার করে।জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, বড় ধরনের কোনো নাশকতামূলক ঘটনা ঘটানোর জন্য বোমাগুলো রাখা হয়েছিল বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। তবে বোমাগুলো কে বা কারা ওই স্থানে রেখেছিল, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।