চুয়াডাঙ্গায় সাতটি বোমা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ গতকাল সোমবার রাতে চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজগড়গড়ি গ্রামের একটি ইটভাটার কাছ থেকে সাতটি বোমা উদ্ধার করেছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল গতকাল রাতে বুজগড়গড়ি গ্রামে অভিযান চালায়। একটি ইটভাটার কাছ থেকে পুলিশ দুটি ব্যাগে সাতটি বোমা উদ্ধার করে। এর মধ্যে পাঁচটি লাল টেপ ও দুটি কালো টেপ দিয়ে মোড়ানো ছিল। বোমাগুলো উদ্ধারের পর থানায় নিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান।