চুয়াডাঙ্গায় সাতটি বোমা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার তারিনিপুর গ্রাম থেকে সাতটি বোমা উদ্ধার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬) চুয়াডাঙ্গা ক্যাম্পের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে গ্রামের দুটি বাড়ি থেকে বোমাগুলো উদ্ধার করা হয়। এরপর বোমাগুলি র্যাব ক্যাম্পে নিয়ে নিষ্ক্রিয় করা হয়। র্যাব-৬-এর উপসহকারী পরিচালক (ডিএডি) হেলাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১২টার দিকে র্যাব ওই গ্রামে অভিযান চালায়। এ সময় গ্রামের জামিরুল ইসলামের বাড়ির খড়ের গাদা থেকে চারটি এবং আনসার মণ্ডলের বাড়ির জ্বালানি কাঠের স্তূপের ভেতর থেকে তিনটি বোমা উদ্ধার করে। বোমাগুলো লাল রঙের টেপ দিয়ে জড়ানো ছিল।হেলাল আরও জানান, বোমা উদ্ধারের ঘটনায় দামুড়হুদা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।