চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া এলাকায় আজ শুক্রবার এক সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। দুপুর ১২টার দিকে একটি যাত্রীবাহী রিকশাভ্যানের সঙ্গে একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন ভ্যান আরোহী চুয়াডাঙ্গা সদর উপজেলার সড়াবাড়িয়া গ্রামের আবদুল হাকিমের স্ত্রী রিজিয়া খাতুন (৪০), তাঁর এক বছরের শিশুকন্যা লিপি খাতুন এবং বাটিকাডাঙ্গা গ্রামের আজিজুল হক (৬০)। আহত হয়েছে রিজিয়া খাতুনের ছেলে রাফিজুল (৭) । প্রত্যক্ষদর্শীরা জানায়, সড়াবাড়িয়া গ্রাম থেকে ভ্যানে করে আত্মীয় বাড়ি আন্দুলবাড়িয়া যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে জব্দ এবং ট্রাকের চালক আবু তৈয়বকে (৪০) আটক করেছে। জীবননগর থানার পুলিশ লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।