চুয়াডাঙ্গায় হ্যান্ডবলে চ্যাম্পিয়ন রাহেলা খাতুন গার্লস একাডেমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় জাতীয় আন্তস্কুল-মাদ্রাসা প্রতিযোগিতার বালিকা হ্যান্ডবলে রাহেলা খাতুন গার্লস একাডেমি দল ২-১ গোলে দামুড়হুদা পাইলট বালিকা বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। ২৭ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা রাহেলা খাতুন গার্লস একাডেমির মাঠে খেলা উদ্বোধন করেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুল আলম। এ সময় রাহেলা খাতুন গার্লস একাডেমির প্রধান শিক্ষক রোকেয়া বেগম, স্কুল পরিচালনা পরিষদের সভাপতি শওকত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।একই দিন চুয়াডাঙ্গা এমএ বারী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বালক হ্যান্ডবলে সদর উপজেলার নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ৩-২ গোলে দামুড়হুদা পাইলট উচ্চবিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।