চুয়াডাঙ্গায় ‘সুবচন নির্বাসনে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার সাংস্কৃতিক সংগঠন সরগম গত বৃহস্পতিবার ঈদ ও পূজা পুনর্মিলনী উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমী মঞ্চে আবদুল্লাহ আল-মামুন রচিত ও সাহেদুজ্জামান খোকন নির্দেশিত নাটক সুবচন নির্বাসনে মঞ্চায়ন করে।নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন নাজিম উদ্দিন, বিল্লাল হোসেন, কামাল হোসেন, নুরুল ইসলাম, মেহেদী হাসান, আলিফ হোসেন, আলী হোসেন প্রমুখ। নাটকের আগে সরগমের শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।সন্ধ্যা সাতটায় পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ভোলানাথ দে। বিশেষ অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার শেখ মো. মিজানুর রহমান।