চুয়েটের কর্মকর্তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি অন্যথায় হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) এক কর্মকর্তার কাছে ২০ টাকা চাঁদা দাবি করেছে সন্ত্রাসীরা। অন্যথায় তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, চুয়েটের ওই কর্মকর্তার নাম মো. মজিবুর রহমান। তিনি উপপরিচালক (অডিট সেকশন) পদে কর্মরত। চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগে মজিবুর ৩ অক্টোবর রাউজান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি, নং-১১৫) করেন।মজিবুর প্রথম আলোর কাছে অভিযোগ করেন, গত ২৯ সেপ্টেম্বর থেকে তিনটি মুঠোফোনের মাধ্যমে তাঁর কাছে চাঁদা দাবি ও তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। তাঁকে সর্বশেষ ৭ অক্টোবর মুঠোফোনে হুমকি দেওয়া হয়। মজিবুর বলেন, ‘আমি আতঙ্কের মধ্যে আছি। সন্ত্রাসীরা প্রথমে আমার স্ত্রী-সন্তানদের নিয়ে গ্রামের বাড়ি (কুমিল্লা) থেকে চট্টগ্রামে আসতে এবং পরে আমাকে ২০ লাখ টাকা চাঁদা দিতে বলে। চাঁদা না পেলে আমাকে কুমিল্লায় (গ্রামের বাড়ি) দেখামাত্র অপহরণ করা হবে বলে হুমকি দিচ্ছে।’