যুক্তরাষ্ট্রের প্রথম সারির দৈনিক ওয়াশিংটন পোস্ট ৭ মার্চ প্রকাশ করে ‘ফাইন ফর ফিউচার অব বাংলাদেশ প্লেইজ আউট অন স্ট্রিটস অ্যাজ ভায়োলেন্স রিফ্লেক্টস পলিটিক্যাল ম্যানুভ্যারিং’ শিরোনামে একটি প্রতিবেদন। তাতে লেখা হয়, ‘জামায়াত কখনোই ভোটের রাজনীতিতে বড় দল নয়। তারা নিয়মিতভাবে মাত্র ৪ শতাংশের কাছাকাছি ভোট পেয়ে থাকে। তবে বিএনপির সঙ্গে জোট করে তারা রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ২০০১ সালের নির্বাচনে জোট জয়লাভ করার পর দলটি মন্ত্রিসভায়ও স্থান করে নেয়। এ ছাড়া যদিও জামায়াতের সহিংস ঘটনার সঙ্গে সম্পৃক্ততার ইতিহাস রয়েছে, তার পরও দলটি দেশের দরিদ্র লোকজনের প্রতি মনোনিবেশ করে একটি অনুগত ক্যাডার বাহিনী গড়ে তুলেছে। দলটি অনেক দাতব্য প্রতিষ্ঠান, হাসপাতাল ও শত শত মাদ্রাসা পরিচালনা করে। তারা বৃত্তি প্রদানের মাধ্যমে দরিদ্র শিক্ষার্থীদের আনুগত্য অর্জন করেছে। এমনকি সরকারের প্রথাগত দুর্নীতিপ্রবণ অবস্থার মধ্যে সত্ ব্যবহারের মাধ্যমে দলটি তাদের প্রতিপক্ষের মধ্যেও সুনাম অর্জন করেছে।’ওয়াশিংটন পোস্ট মন্তব্য করেছে, ‘আগামী বছর নির্বাচন, রাজপথে সাম্প্রতিক বিক্ষোভ ও সহিংসতার পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের আরও বাইরে চলে যায়, তাহলে সামরিক বাহিনীর ক্ষমতা গ্রহণের আশঙ্কা রয়েছে।’