চেচেন পার্লামেন্টে জঙ্গি হামলায় নিহত ৬, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেচেন প্রজাতন্ত্রের রাজধানী গ্রোজনির পার্লামেন্ট ভবনে আজ মঙ্গলবার সকালে বন্দুকধারী জঙ্গিরা হামলা চালিয়েছে। রাশিয়ার বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, হামলাকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলিতে কমপক্ষে ছয়জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।এই হামলায় দুই নিরাপত্তাকর্মী, একজন সাধারণ শ্রমিক ও তিন জঙ্গি নিহত হয়েছেন বলে রাশিয়ার সংবাদ সংস্থাগুলো তাদের প্রতিবেদনে জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীদের মধ্যে দুইজন নিজেদের উড়িয়ে দিয়েছেন এবং অপর একজন নিহত হয়েছেন।রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স চেচেন প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট রমজান কাদিরভের উদ্ধৃতির বরাত দিয়ে বলছে, জঙ্গিদের বিরুদ্ধে সেনা অভিযান শেষ হয়েছে এবং সব জঙ্গি নিহত হয়েছে।কাদিরভের জানিয়েছেন, সমন্বিত উদ্যোগ ও বিশেষ অভিযানের মাধ্যমে ১৫-২০ মিনিটের মধ্যে জঙ্গিদের দমন করা হয়েছে এবং ভেতরে অবস্থানরত সব সাংসদ ও কারিগরি কর্মকর্তাকে মুক্ত করা হয়েছে। চেচেন পার্লামেন্টের সব সদস্য জীবিত ও নিরাপদ আছেন বলেও প্রেসিডেন্ট উল্লেখ করেন। আজ মঙ্গলবার সকালে কর্মদিবসের শুরুতেই জঙ্গিরা চেচেন পার্লামেন্টে হামলা চালায়। —বিবিসি, রয়টার্স।