প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেড় বছরেরও বেশি সময় পর সুযোগ পেয়েছেন টেস্ট দলে। সেটিও আবার রাহুল দ্রাবিড়ের মতো জায়গায়। এমন প্রেক্ষাপটটা যেকোনো ব্যাটসম্যানের জন্যই চাপের। সেই চাপকে জয় করেই হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করলেন চেতেশ্বর পূজারা। চোটের কারণে গম্ভীর ও লক্ষ্মণ দলে না থাকায় ২০১০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বেঙ্গালুরু টেস্টে অভিষেক হয়েছিল পূজারার। পঞ্চম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে অভিষেকেই চতুর্থ ইনিংসে পঞ্চাশোর্ধ্ব রান (৭২) করে চিনিয়েছিলেন নিজেকে। এবার তাঁর ব্যাট আরও চওড়া—চতুর্থ টেস্টেই খেললেন ১৫৯ রানের ইনিংস। তিনিই এ সপ্তাহের তারকা।