চেন্নাইয়ে আইটি ভবনে বোমা হামলার হুমকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের চেন্নাই রাজ্যের কাছে আম্বাতুর এলাকায় একটি বহুতল আইটি ভবনে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। হুমকির পরে ওই ভবন থেকে এক হাজার কর্মীকে সরিয়ে নেওয়া হয়েছে। ভবনটিতে বেশ কয়েকটি আইটি কোম্পানির কার্যালয় রয়েছে। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ইনফো স্কাইলাইনের অভ্যর্থনা কক্ষে সকালে একটি ফোন আসে। ফোনে বলা হয়, ভবনটিতে একটি শক্তিশালী বোমার বিস্ফোরণ হবে। স্কাইলাইন এই হুমকির কথা ভবনের অন্য তলায় অবস্থিত তাভো পাওয়ার ইঞ্জিনিয়ারিং কোম্পানি ও টাটা কনসালট্যান্সি সার্ভিসে জানায়। এরপরই ওই দুটি কোম্পানির কর্মীদেরকে সরিয়ে নেওয়া হয়।