কোনো বস্তু যখন শব্দের বেগের চেয়ে দ্রুতবেগে অগ্রসর হয়, তখন সনিকবুম নামের এক অভূতপূর্ব ঘটনা ঘটে। শব্দের বেগের চেয়ে বেশি বেগে গেলে যে ব্যাপক তীব্র শব্দের সৃষ্টি হয়, সেটাই সনিকবুম নামে পরিচিত। একইভাবে আলোর বেগের ক্ষেত্রে এমন ক্ষেত্রকে বলা হয় চেরেনকোভ লাইট বা চেরেনকোভ আলো। যখন কোনো কথা আলোর বেগের চেয়ে দ্রুত ছোটে, তখন চেরেনকোভ আলোর উৎপত্তি হয়। কিন্তু আলোর বেগের চেয়ে দ্রুত ছোটা কীভাবে সম্ভব? আইনস্টাইন তো বলে গেছেন, মহাবিশ্বে আলোর বেগের চেয়ে বেশি বেগ অসম্ভব। পদার্থবিজ্ঞান সেটা মেনে নিয়েছে, প্রতি সেকেন্ডে ৩০ কোটি মিটারের চেয়ে বেশি বেগে ছোটা সম্ভব নয়। তবে আলো যখন পানি, কাচ বা অন্য কোনো মাধ্যমের মধ্য দিয়ে যায়, তখন তার বেগ ২৫ শতাংশের চেয়েও বেশি কমে যায়। কিন্তু কোনো কণার পক্ষে আলোর চেয়ে বেশি বেগে যাওয়া সম্ভব (বায়ু শূন্যস্থানে আলোর চেয়ে কম বেগে ছোটেও!), যখন কোনো কণা উপরিউক্ত শর্তসাপেক্ষে আলোর চেয়ে বেশি বেগে যায়, তখন নীলাভ চেরেনকোভ আলো নিঃসৃত হয়। এই আলো সনিকবুমের মতোই হলুদকণার সৃষ্টি করে। আলোর আশপাশে থাকা সব জলকণা তখন নীলাভ হয়ে যায়। পৃথিবীর বায়ুমণ্ডলে মহাজাগতিক রশ্মির এবং গামা রশ্মি বিকিরণের সময় উৎপন্ন চেরেনকোভ আলো সংগ্রহের জন্য বিজ্ঞানীরা বিশেষ টেলিস্কোপ তৈরি করেছেন। নিউট্রিনো পদার্থবিদেরা জলে এবং বরফে আলোক সংবেদনশীল শনাক্তকারী বানিয়েছেন—যা মিয়ন এবং ইলেকট্রন থেকে চেরেনকোভ আলো সংগ্রহ করবে। সংগৃহীত চেরেনকোভ আলোবিজ্ঞানীদের কণা বুঝতে এবং কণার শক্তি সম্পর্কে ধারণা পেতে সাহায্য করবে।