চেয়ারম্যান হত্যার প্রতিবাদে সৈয়দপুরে স্বতঃস্ফূর্ত হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী শহরে আজ সকাল থেকে স্বতঃস্ফূর্ত হরতাল পালিত হচ্ছে। সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমানকে দুর্বৃত্তরা গতকাল বুধবার গভীর রাতে জবাই করে হত্যা করে। এরই প্রতিবাদে আজ সকাল থেকে সৈয়দপুরে হরতাল হচ্ছে। এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে, গতকাল রাত ১২টার দিকে সৈয়দপুর শহর থেকে বাড়ি ফেরার পথে রংপুর-সৈয়দপুর মহাসড়কের কলাবাগান এলাকায় দুর্বৃত্তরা মোখলেছুর রহমানের গতিরোধ করে। তারা তাঁকে পার্শ্ববর্তী বাঁশঝাড়ের মধ্যে নিয়ে জবাই করে হত্যা করে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।এদিকে মোখলেছুর রহমানকে হত্যার প্রতিবাদে সৈয়দপুর শহরে হরতাল পালন করছে এলাকাবাসী। ফলে সকাল থেকেই সেখানে দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ রয়েছে। কয়েক হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভও করছে। এ ছাড়া খণ্ড খণ্ড মিছিল হয়েছে সেখানে। সৈয়দপুর উপজেলা ও নীলফামারী জেলা মুক্তিযোদ্ধা সংসদ, স্থানীয় আওয়ামী লীগ ও জাতীয় পার্টি এই হরতালে সমর্থন দিয়েছে।সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।