ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) চেয়ারম্যান পদপ্রার্থীরা তাঁদের নির্বাচনী ব্যয় বাবদ সর্বোচ্চ পাঁচ লাখ টাকা খরচ করতে পারবেন। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালায় এই বিধান রাখা হয়েছে। নির্বাচন কমিশন ১৬ আগস্ট এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে।এর আগে ইউপি নির্বাচন পরিচালনার জন্য বিধি ছিল না। বিধিমালায় বলা হয়েছে, নির্বাচনী ব্যয় ছাড়াও চেয়ারম্যান পদে প্রত্যেক প্রার্থী ব্যক্তিগত খরচ বাবদ ৫০ হাজার টাকা ব্যয় করতে পারবেন। মেম্বার (সদস্য) পদপ্রার্থীরা ব্যক্তিগত খরচ বাবদ ১০ হাজার টাকা এবং নির্বাচনী ব্যয় বাবদ এক লাখ টাকা খরচ করতে পারবেন।প্রত্যেক প্রার্থীকে তাঁর নির্বাচনের জন্য মনোনয়নপত্রের সঙ্গে সম্ভাব্য ব্যয়, ব্যয়ের খাত এবং ব্যয়ের উেসর বিবরণ জমা দিতে হবে। আর প্রত্যেক চেয়ারম্যান পদপ্রার্থীকে নির্বাচনী ব্যয় পরিচালনার জন্য তফসিলি ব্যংকে হিসাব খুলতে হবে।নির্বাচনী ফলের গেজেট প্রকাশের পর ৩০ দিনের মধ্যে প্রত্যেক চেয়ারম্যানকে নির্বাচনী ব্যয়ের বিবরণী রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হবে। রিটার্নিং কর্মকর্তা সেই হিসাব এক বছর পর্যন্ত সংরক্ষণ করবেন।