চৈত্রে কুয়াশা...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শীতকালে কুয়াশা পড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু শেষ চৈত্রে কুয়াশা! অবাক হওয়ারই কথা বটে। আর অবাক হলেও সত্য, কিশোরগঞ্জের তাড়াইলে চার-পাঁচ দিন ধরে ঘন কুয়াশা পড়ছে। গত শনিবার সন্ধ্যার পর শুরু হয় কুয়াশা। গতকাল রোববার বেলা ১১টা পর্যন্ত তা দেখা গেছে। চৈত্র মাসের শেষ সপ্তাহে এই ঘন কুয়াশার ঘটনায় এলাকাবাসীর মধ্যে সৃষ্টি হয়েছে কৌতূহলের। রাউতি গ্রামের বাসিন্দা মো. আবদুল জব্বার (৬২) বলেন, ‘ছইত (চৈত্র) মাসে এইভাবে উশ (কুয়াশা) পড়তে জীবনে দেহি নাই।’ অসময়ে কুয়াশা পড়ার ঘটনায় আবার অনেকে শঙ্কিত। তাড়াইল প্রতিনিধি