চোর কাব্যে ভিন্নরূপে এ টি এম শামসুজ্জামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলুদ প্রিন্ট শার্ট, মাথায় টুপি, গলায় নানা ধরনের মালা আর চোখে কালো গ্লাস—অদ্ভুত এক ফ্যাশনে সেজেছেন অভিনয়শিল্পী এ টি এম শামসুজ্জামান। তবে সখে নয় নিছক নাটকের প্রয়োজনে। খুব শিগগিরই বর্ষীয়ান এই গুণী শিল্পী এমন সাজসজ্জায় অভিনয় করবেন প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘চোর কাব্য’তে। সম্প্রতি ধারাবাহিকটির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। চোর কাব্য ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করছেন শিমুল সরকার।পরিচালক সূত্রে জানা গেছে, এত দিন নাটকটিতে এ টি এম শামসুজ্জামানকে চোর হিসেবে দেখানো হয়েছে। সামনের পর্বগুলোতে তাঁকে দেখা যাবে জমিদার হিসেবে। আর তাই ওঁর চরিত্রের এ পরিবর্তন। পরিচালক শিমুল সরকার জানিয়েছেন, হঠাত্ করে এ টি এম শামসুজ্জামানের সাজসজ্জার পরিবর্তনে ইউনিট সংশ্লিষ্ট সবাই বেশ মজা পেয়েছেন। মামুনুর রশীদ তো কয়েকবার এ টি এম শামসুজ্জামানের এ ধরনের সাজসজ্জা দেখে শুটিংয়ের সময়ে হেসে ফেলেছেন।এদিকে এ ধরনের সাজসজ্জা নিয়ে অভিনয় করে অভিনেতা এ টি এম শামসুজ্জামানও বেশ আনন্দ পেয়েছেন। তিনি জানিয়েছেন, ‘চোর কাব্য নাটকের গল্পের জন্যই আমাকে এ ধরনের সাজ নিতে হয়েছে। আমি নিজেও বেশ মজা পেয়েছি এ চরিত্রে কাজ করে।’