চোর-ডাকাতদের সহযোগিতা করব না: বাণিজ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, ‘আমার নির্বাচনী এলাকায় কোনো সন্ত্রাসীর জায়গা হবে না। চোর, ডাকাত, চাঁদাবাজ, খুনি ও জুলুমবাজদের আমি ও আমার দলের নেতা-কর্মীদের সহযোগিতা করব না।’ আজ শনিবার বিকেলে গোপালগঞ্জে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।বাণিজ্যমন্ত্রী কাশিয়ানী উপজেলার জয়নগর ইয়ার আলী খান ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সমাবেশে আগত লোকজন সম্প্রতি খুন হওয়া লেবু হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করে।কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল ওহাব খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মো. মনিরুজামান খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুর রউফ, সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন, মহেশপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জানে আলম বিরু মিয়া প্রমুখ।