চোরাচালান প্রতিরোধে ট্রেনে অভিযান চালানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, মাদক ও চোরাচালান রোধে প্রতি মাসে সাত দিন করে ট্রেনে অভিযান চালানো হবে। আজ বুধবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভার সাংবাদিকদের তিনি এ কথা বলেন।বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের বলেন, সরকার মাদক ও চোরাচালান রোধে কাজ করে যাচ্ছে। আগে বিভিন্ন জায়গায় ট্রেন থামিয়ে চোরাচালানের ঘটনা ঘটত। তা এখন কমে এসেছে। এর পরও সরকার ট্রেনে চোরাচালানের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে। সাহারা খাতুন আরও বলেন, দেশে গত ১ এপ্রিল থেকে জুলাই পর্যন্ত এক লাখ ৩১ হাজার ৮৫২টি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে চার হাজার ৬২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ১৮৬ কোটি ৬৯ লাখ দুই হাজার ৯২ কোটি টাকার চোরাচালান পণ্য আটক করা হয়েছে।