চোরের পেটে হীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ এক নারীর হীরার টুকরো চুরি করেছিলেন স্পেনের এক চোর। এর পরই ধরা পড়ার আশঙ্কায় গিলে ফেলেন হীরার টুকরো। তবে শেষরক্ষা হয়নি। এক্স-রে করানোর পর সব ফাঁস হয়ে গেছে। পুলিশ জানায়, স্পেনের দক্ষিণাঞ্চলের মারবেলা অবকাশযাপন কেন্দ্রে ব্রিটিশ নারীর ভ্যানিটি ব্যাগ চুরি হয়। এতে নগদ অর্থ, মুঠোফোন এবং ওই হীরার টুকরো ছিল। কিছুক্ষণ পর পুলিশ রাস্তায় নিয়মিত তল্লাশি চালিয়ে গাড়ি থামিয়ে চারজনকে আটক ও ব্যাগটি উদ্ধার করে। কিন্তু ওই হীরার টুকরো গায়েব। পরে হাসপাতালে নিয়ে এক্স-রে করে একজনের পেটে ওই হীরার টুকরোর হদিস মেলে। এএফপি