চৌগাছায় রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের চৌগাছা উপজেলার পৌর এলাকায় আজ শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চৌগাছা শাখা এবং উপজেলা বিএনপি আজ বিকেল সাড়ে তিনটায় একই স্থানে সমাবেশ আহ্বান করায় এ আদেশ জারি করা হয়েছে। জানা গেছে, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মুক্তিযোদ্ধা সংসদ চৌগাছা শাখা এবং দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা বিএনপি চৌগাছা বাজারের শাহদাত্ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে সমাবেশের ডাক দেয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাখাওয়াত হোসেন ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।