চৌদ্দগ্রামে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে আজ সোমবার ভোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত এবং ১৫ জন আহত হয়েছে। উপজেলার কদুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী পদ্মা পরিবহনের একটি বাসের সঙ্গে ভোর পাঁচটার দিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার পাশে উল্টে পড়ে। ঘটনাস্থলেই বাসের চালক, সুপার ভাইজার ও একজন বিডিআর সদস্যের মৃত্যু হয়। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও একজন মারা যায়। তবে নিহতদের নাম এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল জানান, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধার করেছে।