চৌদ্দগ্রামে র‌্যাবের ওপর মাদক ব্যবসায়ীদের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রামে র‌্যাবের ওপর হামলা চালিয়েছে মাদক ব্যবসায়ীরা। গতকাল মঙ্গলবার গভীর রাতে র‌্যাব-১০ ওই এলাকায় ফেনসিডিল আটক করতে গেলে এ ঘটনা ঘটে। পরে র্র‌্যাব সদস্যরা অভিযান বন্ধ করে ফিরে আসে।র‌্যাব-১০-এর অধিনায়ক এস এম কামাল হোসেন প্রথম আলোকে জানান, চৌদ্দগ্রাম সীমান্তের একটি গ্রামে তাঁরা ফেনসিডিলের ক্রেতা সেজে গতকাল রাত দেড়টার দিকে অভিযান চালান। তবে প্রয়োজনের চেয়ে কম সদস্য নিয়ে এ অভিযান চালানোর ফলে মাদক ব্যবসায়ীরা র‌্যাবের ওপর উপর্যুপরি হামলা চালায়। র‌্যাব সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে আত্মরক্ষা করে ফিরে আসতে বাধ্য হয়।