চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার চৌদ্দগ্রামের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাল্গুনকরা মোড়ে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিনজন যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুই যাত্রী আহত হয়েছেন। আজ শুক্রবার রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন অটোরিকশাচালক বাতিসার কালিকাপুর গ্রামের আবদুল হক (৪০), চিওড়া ইউনিয়নের নোয়াপুর গ্রামের হাজি আবদুস সাত্তারের ছেলে আবুল খায়ের মিন্টু (২৮) ও একই গ্রামের মিয়া চানের ছেলে রাসেল (১৯)। আহতদের আশঙ্কাজনক অবস্থায় চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।বাসটিকে আটক করা যায়নি। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।