চৌধুরী আলম অপহৃত হয়েছেন: পুলিশ কমিশনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চৌধুরী আলম অপহৃত হয়েছেন। তবে তিনি কী অবস্থায় আছেন, তা জানতে পারেনি পুলিশ। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের মাসিক অপরাধ সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)কমিশনার এ কে এম শহীদুল হক।রাজারবাগে পুলিশ টেলিকম মিলনায়তনে এ সভায় মহানগর পুলিশ, গোয়েন্দা পুলিশ ও ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।কমিশনার বলেন, ‘এফআইআর অনুযায়ী চৌধুরী আলম অপহৃত হয়েছেন। আমরাও বিশ্বাস করি, কেউ তাঁকে অপহরণ করেছে।’চৌধুরী আলম জীবিত আছেন না গুপ্তহত্যার শিকার, এ প্রশ্নের জবাবে কমিশনার বলেন, ‘তিনি জীবিত আছেন কি না বা কী অবস্থায় আছেন—এ বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই। অপহরণের মামলাটি তদন্ত করা হচ্ছে।’পুলিশ মামলা নেয়নি—চৌধুরী আলমের পরিবারের সদস্যদের এমন অভিযোগ খণ্ডন করে ডিএমপির কমিশনার বলেন, ঘটনা ঘটেছে শেরেবাংলা নগর থানায়। আর চৌধুরী আলমের ছেলে জিডি করতে গিয়েছিলেন তেজগাঁও থানায়। এ কারণে তেজগাঁও পুলিশ জিডি না নিয়ে তাঁকে শেরেবাংলা নগর থানায় যেতে বলেছে। পরে শেরেবাংলা নগর পুলিশ মামলা নিয়েছে।চৌধুরী আলমকে গত ২৫ জুন রাত সাড়ে আটটার দিকে রাজধানীর ইন্দিরা রোড থেকে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর পর থেকে তাঁর আর কোনো খোঁজ নেই। তাঁর পরিবারের দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই তাঁকে আটক করেছেন। তবে তাঁরা স্বীকার করছেন না।