চৌধুরী আলম বিষয়ে রিট ফেরত নেওয়া হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা সিটি করপোরেশনের ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী আলমের অবস্থান সম্পর্কে নির্দেশনা চেয়ে হাইকোর্টে করা রিটটি আজ বুধবার ফেরত নেওয়া হয়েছে। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ থেকে রিটটি ফেরত নেন চৌধুরী আলমের আইনজীবী মওদুদ আহমদ।পরে মওদুদ আহমদ সাংবাদিকদের বলেন, রিট দায়ের করে এ ব্যাপারে রুল জারির আরজি জানানো হয়েছিল। তবে আদালতে রুল জারির মনোভাব দেখতে না পেয়ে তাঁরা রিটটি ফেরত নিয়েছেন। অন্য আদালতে বিষয়টি উপস্থাপন করা হবে বলে তিনি জানান।গত সোমবার চৌধুরী আলমের ছেলে আবু সাঈদ চৌধুরী রিটটি করেন। রিটে চৌধুরী আলমকে অবৈধভাবে আটক রাখা হয়নি, তা নিশ্চিতে কেন তাঁকে আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হবে না—এ মর্মে রুল জারির আরজি জানানো হয়। গতকাল হাইকোর্টের বেঞ্চে এ রিটের ওপর শুনানি হয়। আজ এ বিষয়ে আদেশ দেওয়ার কথা ছিল।