চৌধুরী আলমকে অপহরণ করেছে র‌্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) মেয়র সাদেক হোসেন খোকা অভিযোগ করেছেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ৫৬ নম্বর ওয়ার্ডের কমিশনার চৌধুরী আলমকে অপহরণ করেছে। তিনি অবিলম্বে চৌধুরী আলমকে মুক্তি দিতে অথবা কোনো মামলার বিপরীতে তাঁকে গ্রেপ্তার করা হলে আদালতে হাজির করার দাবি জানান।ওয়ার্ড কমিশনারকে আটক এবং পরে তা অস্বীকার করার প্রতিবাদে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মেয়র এসব কথা বলেন।তবে র‌্যাব মেয়রের এই অভিযোগ অস্বীকার করেছে। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মোহাম্মদ সোহায়েল প্রথম আলোকে জানান, র‌্যাবের কোনো ব্যাটালিয়ন বা দল চৌধুরী আলমকে আটক বা গ্রেপ্তার করেনি।ঢাকার মেয়র আজ অভিযোগ করেন, ২৫ জুন শুক্রবার রাত নয়টার দিকে নগরের ফার্মগেট এলাকা থেকে র‌্যাবের সাদা পোশাকধারী সদস্যরা গাড়ি থামিয়ে তাঁকে আটক করে নিয়ে যান। ওই দিন চৌধুরী আলমের পরিবারের সদস্যরা তেজগাঁও থানায় খোঁজ নিতে গেলে জানানো হয়, হরতালের কারণে তাঁকে আটক করা হয়েছে। হরতাল শেষ হলে ছেড়ে দেওয়া হবে।মেয়র অভিযোগ করেন, ‘এরপর আমি ব্যক্তিগতভাবে খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি। কিন্তু আমার কাছে র‌্যাব-পুলিশের কেউই এ আটকের কথা স্বীকার করেনি।’সংবাদ সম্মেলনে চৌধুরী আলমের পরিবারের সদস্য এবং বিভিন্ন ওয়ার্ডের কমিশনাররা উপস্থিত ছিলেন।