চ্যানেল আই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিপীলিকাচ্যানেল আইয়ে ঈদের দিন সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক পিপীলিকা। লিখেছেন হুমায়ূন আহমেদ। পরিচালনা করেছেন সাইফুল ইসলাম। অভিনয় করেছেন সোহেল খান, প্রাণ, গাজী রাকায়েত, শামীমা নাজনীন, জুয়েল রানা, পুতুল প্রমুখ।গ্রামের মণ্ডল। সে ধনী ও প্রভাবশালী। তার দুই বউ। তার সমস্যা—সে যেখানে বসে, সেখানেই তাকে পিপীলিকা ঘিরে ধরে। এ জন্য সে নানাভাবে আসন নেয়। ঘুমায় নৌকাতে। পিপীলিকা সমস্যা সমাধানের জন্য সে গ্রামের স্কুলমাস্টারের শরণাপন্ন হয়। মাস্টার তাকে একটি ওষুধ দেয়, যা শরীরে মাখলে দুর্গন্ধ বের হয়। এতে সে বিব্রত হয়...।ঘাস ফুল নদীচ্যানেল আইয়ে ঈদের দিন রাত নয়টা ৩৫ মিনিটে প্রচারিত হবে নাটক ঘাস ফুল নদী। লিখেছেন ফারুক হোসেন। পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু। অভিনয় করেছেন মোশাররফ করিম, প্রভা, সৈয়দ হাসান ইমাম, আমিরুল হক চৌধুরী প্রমুখ।গ্রামের একজন আদর্শবান স্কুলশিক্ষক ছেলেকে উচ্চশিক্ষিত করার জন্য গ্রাম থেকে শহরে পাঠাতে চান। কিন্তু ছেলেটি গ্রাম ছেড়ে বাইরে যেতে চায় না। ঘাস ফুল নামে একটি সংগঠন করে সেখানে বয়স্ক শিক্ষা চালু করে। মানুষকে সাক্ষরজ্ঞান দান করে। ওই গ্রামের একটি পঙ্গু মেয়েকে সে পছন্দ করে। মেয়েটিকে বিয়ে করলে সে গ্রামে থাকতে পারবে?বলিরেখার দিনগুলোতে ভালোবাসাচ্যানেল আইতে ঈদের পর দিন সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক বলিরেখার দিনগুলোতে ভালোবাসা। মোস্তফা সরয়ার ফারুকীর ভাবনা থেকে লিখেছেন ও পরিচালনা করেছেন গোলাম কিবরিয়া। অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান প্রমুখ। গোলাম সরয়ারের বয়স ৭০ আর রেবু সরয়ারের ৬০। বয়সের সঙ্গে সঙ্গে পারস্পরিক ভালোবাসা এক অদৃশ্য পর্যায়ে চলে যায়। তা বাইরে থেকে আলাদা করে বোঝা যায় না। ভালোবাসা তখন লুকিয়ে থাকে বিচিত্র দৈনিন্দতায়। এই লুকানো ভালোবাসা আবিস্কার করার প্রচেষ্ঠা এই গল্প।‘হঠাৎ সেদিন’ ছবির দৃশ্যে ফেরদৌস ও রিদিমা। পরিচালনা করেছেন বাসু চ্যাটার্জি। চ্যানেল আইয়ে ঈদের দিন বেলা আড়াইটায় ছবিটির আন্তর্জাতিক উদ্বোধনী প্রদর্শনী হবেএকজন সুস্থ মানুষের শেষ চিঠিচ্যানেল আইয়ে ঈদের তৃতীয় দিন সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে প্রচারিত নাটক একজন সুস্থ মানুষের শেষ চিঠি। রাবেয়া খাতুনের গল্প থেকে নাট্যরূপ দিয়েছেন ফজলুল করিম, পরিচালনা করেছেন আবুল হায়াত। অভিনয় করেছেন মিলন, তারিন, আবুল হায়াত প্রমুখ। কায়েস মফস্বল শহরের পদস্থ কর্মকর্তা। শিমুল নামের একটি মেয়ে মানসিক হাসপাতাল থেকে পালিয়ে কায়েসের বাসায় এসে ওঠে। সে নিজেকে কায়েসের স্ত্রী বলে দাবি করে। ঘর-দরজা ও বিছানাপত্র গোজগাছ করে, নানা ধরনের খাবার রান্না করে। কায়েস ক্লাব থেকে ফিরে সবকিছুর পরিবর্তন দেখে অবাক হয়। শিমুল বলে, আমি তোমার স্ত্রী। কে এই শিমুল? কেন সে পালিয়ে এসেছে মানসিক হাসপাতাল থেকে?সাহেব হলো নুরুলচ্যানেল আইয়ে ঈদের তৃতীয় দিন রাত নয়টা ৩৫ মিনিটে প্রচারিত হবে নাটক সাহেব হলো নুরুল। লিখেছেন নুরুল আলম আতিক। পরিচালনা করেছেন নুরুল আলম আতিক ও লিটন কর। অভিনয় করেছেন সারিকা, নুরুল আলম আতিক প্রমুখ। নুরুল ঠিক ততটা সাহেব নয়। একটা বেসরকারি অফিসের গুরুত্বপূর্ণ কর্তা হওয়া সত্ত্বেও তাকে তার অধীনস্তরা বিশেষ গুরুত্ব দেয় না। তার চাহিদা খুব অল্প। নুরুল সাহেবের বিয়ে। সে জন্য প্রতিষ্ঠানটির মালিক খুশি হয়ে নুরুলকে শুধু ছুটিই দেয়নি, দিয়েছে এক মাসের অগ্রিম বেতন। বউকে ঢাকায় নিয়ে আসার জন্য একটা গাড়ির ব্যবস্থাও করে দেয়। হীনম্মন্য নুরুল গাড়ি পেয়ে হঠাৎ করে ‘সাহেব’ হয়ে ওঠে। কৃষকের ঈদ আনন্দচ্যানেল আইয়ে ঈদের তৃতীয় দিন বেলা তিনটা পাঁচ মিনিটে প্রচারিত হবে গেম শো কৃষকের ঈদ আনন্দ। নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার খুরশিমুলের হাওর অঞ্চলে ধারণ করা হয়েছে অনুষ্ঠানটি। পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনা করেছেন শাইখ সিরাজ। হাওরাঞ্চলের নারী-পুরুষ অংশ নিয়েছে বালিশ লড়াই, তৈলাক্ত কলাগাছে আরোহণ, নানা-নাতি দৌড়, ঝুলে ঝুলে বাঁশ অতিক্রম, বউ সাজানো, হাওরে হাঁস ধরা, শিশুদের দৌড়, বিপরীতমুখী দৌড় প্রতিযোগিতায়।‘সুপারম্যান’ নাটকের দৃশ্য। চ্যানেল আইতে ঈদের পরদিন রাত নয়টা ৩৫ মিনিটে প্রচারিত হবে নাটকটি। রচনা তানভির এবং পরিচালনায় মেজবাউর রহমান সুমন। অভিনয়ে কুসুম শিকদার, এ কে আজাদ প্রমুখ‘বালক ভুল করে পড়েছিল ভুল বই’ টেলিছবিতে পাইলট ও নিপুণ। চ্যানেল আইয়ে ঈদের তৃতীয় দিন বিকেল চারটা পাঁচ মিনিটে প্রচারিত হবে টেলিছবিটি। লিখেছেন আনিসুল হক, পরিচালনা করেছেন শামীম শাহেদ