চ্যানেল আই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলাউদ্দিনের ফাঁসিচ্যানেল আইতে ঈদের দিন রাত সাতটা ৫০ মিনিটে প্রচারিত হবে হুমায়ূন আহমেদের লেখা নাটক আলাউদ্দিনের ফাঁসি। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন জুয়েল রানা। অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, রিচি সোলায়মান, জয়ন্ত চট্টোপাধ্যায়, মাসুদ আখন্দ, জামালউদ্দিন হোসেন প্রমুখ।ছোট এক বাচ্চাকে অপহরণ করে আলাউদ্দিন। দাবি করে ২০ লাখ টাকা মুক্তিপণ হিসেবে। বাচ্চাটির পরিবার ১০ লাখ টাকা দেয়, বাকি ১০ লাখ দিতে পারে না। বাচ্চাটিকে বস্তাবন্দি করে আশুলিয়া নদীতে ফেলে দেয় আলাউদ্দিন! লাশ ভেসে ওঠে একদিন। পুলিশ ধরে নিয়ে যায় আলাউদ্দিনকে। মামলা গড়ায় আদালতে। বিজলি পাংখাচ্যানেল আইতে রোববার বেলা দুইটা ৩৫ মিনিটে প্রচারিত হবে টেলিছবি বিজলি পাংখা। চিত্রনাট্য ও পরিচালনা মাতিয়া বানু শুকু। অভিনয় করেছেন মুনিরা মিঠু, রাখি, সোহেল খান প্রমুখ।গ্রামের সচ্ছল গৃহস্থ আলিমুদ্দিন। তাঁর সবই আছে। নেই শুধু সব ভোগ করার একটি ছেলেসন্তান। একটি ছেলের জন্য তিনি পরপর তিনটি বিয়ে করেন। প্রথম স্ত্রী নিঃসন্তান হলেও দ্বিতীয় স্ত্রীর ঘরে একটি কন্যাসন্তান হয়। কিন্তু দ্বিতীয় স্ত্রী মেনে নিতে পারে না তৃতীয় স্ত্রীকে। এদিকে তৃতীয় স্ত্রী কিশোরী কৈতরীর কোলজুড়ে আসে এক ছেলেসন্তান। এরই মধ্যে আলিমুদ্দিনের ভাগনে আসে বেড়াতে। কৈতরীর সঙ্গে ভাগনের ভাব জমে ওঠে! ঘটনা মোড় নেয় অন্যদিকে। হারিয়ে তোমাকেচ্যানেল আইতে রোববার বিকেল পাঁচটা পাঁচ মিনিটে প্রচারিত হবে নাটক হারিয়ে তোমাকে। ফারুক হোসেনের লেখা নাটকটি পরিচালনা করেছেন রায়হান খান। পূর্ণিমা, ইমন, সুইস অভিনেত্রী শেনিনসহ আরও অনেকে অভিনয় করেছেন এতে।সুইস প্রবাসী রাতুল পড়াশোনা ও চাকরি করে প্রতিষ্ঠিত। সেখানেই পরিচয় এক মেয়ের সঙ্গে। কিন্তু বাংলাদেশ থেকে ফোনে মায়া নামের এক মেয়ে তছনছ করে দেয় রাতুলের জীবনচিত্র। চাকরি ও বান্ধবী—দুটিই হারাতে হয়। কিন্তু কে এই মায়া? এই প্রশ্নের জবাব নেই রাতুলের কাছে। এদিকে মায়াও সুইজারল্যান্ডে চলে আসে। সেখানেও রাতুলের পিছু ছাড়ে না মায়া। কিন্তু কেন? পা অথবা ট্রেনের গল্পচ্যানেল আইতে রোববার রাত সাতটা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক পা অথবা ট্রেনের গল্প। রচনা গোলাম রাব্বানী ও পরিচালনা করেছেন শামীম শাহেদ। অভিনয়শিল্পীদের মধ্যে আছেন শতাব্দী ওয়াদুদ, শামীম জামান প্রমুখ।ছোটবেলায় এক দুর্ঘটনায় একটি পা হারায় কুসুম। একসময় রাহুলের সঙ্গে পরিচয় হয় কুসুমের। সে কুসুমকে জীবনের সঙ্গে জড়াতে চায়। শর্ত সাপেক্ষে রাজি হয় কুসুম। এদিকে কুসুমকে পাওয়ার জন্য রাহুল যেকোনো কিছু করতে প্রস্তুত। কিন্তু শর্তটা কী? কৃষকের ঈদ আনন্দচ্যানেল আইতে সোমবার বেলা তিনটা পাঁচ মিনিটে প্রচারিত হবে কৃষকের ঈদ আনন্দ। উপস্থাপনা ও পরিচালনা করেছেন শাইখ সিরাজ। মেহেরপুরের আমঝুপি নীলকুঠিসংলগ্ন মাথাভাঙ্গা নদীর পাড়ে আয়োজিত খেলাধুলার মধ্যে থাকছে তৈলাক্ত কলাগাছে ওঠা, গাছ থেকে নারকেল পেড়ে পানি খাওয়া, বউ সাজানো, বালিশ লড়াই, তুলোর ডোল থেকে সুতা অনুসন্ধান, সুচে সুতা পরানো এবং বিপরীতমুখী দৌড়।প্রতিবেশীচ্যানেল আইতে সোমবার বেলা ১২টা ০৫ মিনিটে প্রচারিত হবে টেলিছবি প্রতিবেশী। রচনা জাকারিয়া সৌখিন, পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। অভিনয় করেছেন বাঁধন, অপূর্ব, মিমো, ডিএ তায়েব প্রমুখ।একই ভবনের পাশাপাশি ফ্ল্যাটে বসবাস করে দুই দম্পত্তি। দুই পরিবারের সঙ্গে যখন দেখা হয় তখনই ঘটে বিপত্তি। দুই পরিবারে পুরোনো প্রেমের সম্পর্ক নিয়ে শুরু হয় বিভিন্ন জটিলতা।রং বেরংচ্যানেল আইতে সোমবার বিকেল চারটায় প্রচারিক হবে টেলিছবি রং বেরং। লিখেছেন রুম্মান রশীদ খান। কৌশিক শংকর দাশ পরিচালিত টেলিছবিটিতে অভিনয় করেছেন পূর্ণিমা, মাহফুজ রিজভী, জামালউদ্দিন হোসেন, চৈতী প্রমুখ।আরিশার ভুলোমনা স্বভাব নিয়ে বিব্রত, বিরক্ত তার পরিবার। এক দিন আরিশা তার গাড়িটি এক অফিসের সামনে ফেলে আসে। গাড়ি হারিয়ে আরিশা যখন দিশেহারা তখন তার জীবনে আসে ফিরোজ। গাড়ির কাগজপত্র ঘাঁটতে গিয়ে ফিরোজ জানতে পারে আরিশার বাড়ির ঠিকানা। ফিরোজ গাড়ি পৌঁছে দিয়েই বিদায়। এরপর দুজনের মাঝে প্রণয়। কিন্তু এক দুর্ঘটনা আলাদা করে দেয় তাদেরকে। ফিরোজের জীবনে আসে রাইদা।