চ্যানেল আইয়ে কৃষি বাজেট কৃষকের বাজেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল আইয়ের ‘হূদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠানে আজ শুরু হচ্ছে ২০১২-১৩ অর্থবছরের বাজেট নিয়ে অনুষ্ঠান ‘কৃষি বাজেট কৃষকের বাজেট’। আজকের পর্বটি ধারণ করা হয়েছে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মোহনপুরের চাঁদপুর জনতা উচ্চবিদ্যালয়ের মাঠে। এই প্রাক্-বাজেট আলোচনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ। আরও ছিলেন স্থানীয় প্রায় আড়াই হাজার কৃষক। আজ রাত নয়টা ৩৫ মিনিটে প্রচারিত হবে অনুষ্ঠানটি। গ্রন্থনা, সঞ্চালনা ও পরিচালনা করেছেন শাইখ সিরাজ।