চ্যানেল আইয়ের প্রকৃতি মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদিকে দিগন্ত বিস্তৃৃত সবুজের হাতছানি আর ভোরের পাখির ডাক গ্রামবাংলার চিরায়ত দৃশ্য। কিন্তু বাঙালির চিরচেনা এই প্রকৃতি এখন তার সবুজ রং হারিয়ে অনেকটাই বিবর্ণ। দেশের প্রকৃতি ও পরিবেশ আজ বিপর্যয়ের মুখে। জীববৈচিত্র্য বিপন্ন।বাংলাদেশের প্রকৃতি ও পরিবেশের নানা উপাদান এবং এদের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে ৩১ মার্চ প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সিলোন গোল্ড চ্যানেল আই প্রকৃতি মেলা-২০১২’। দেশের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় এই মেলায় প্রকৃতি ও প্রকৃতি সংরক্ষণ নিয়ে থাকছে নানা আয়োজন।দিনব্যাপী এই আয়োজনে থাকবে প্রকৃতিবিষয়ক সংগীত, আবৃত্তি, চিত্রাঙ্কন, গম্ভীরা, কবিগান, পুতুলনাচ, আলোকচিত্র প্রদর্শনী, সাক্ষাৎকার, নৃত্যসহ বৈচিত্র্যময় কর্মসূচি। মেলার দিন বেলা ১১টা ৫ মিনিট থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই অনুষ্ঠানটি চ্যানেল আই প্রাঙ্গণ থেকে সরাসরি সমপ্রচার করা হবে।এ উপলক্ষে চ্যানেল আই ভবনে গতকাল বুধবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের পরিচালক এবং ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান মুকিত মজুমদার। প্রকৃতিবিজ্ঞানী জুনায়েদ কবীর চৌধুরী, ইশতিয়াক সোবহান ও রেজাউল করিম।সংবাদ সম্মেলনে ফরিদুর রেজা সাগর বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে প্রকৃতির ওপর যে প্রভাব পড়ছে, এ ধরনের আয়োজনের মাধ্যমে সে বিষয়ে সব প্রজন্মের জনসচেতনতা বৃদ্ধি পাবে। এ সময় প্রকৃতির সংরক্ষণ নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চ্যানেল আই ও প্রকৃতি ফাউন্ডেশন নির্মিত একটি মিউজিক ভিডিওচিত্রও দেখানো হয়।