চ্যানেল ওয়ান বন্ধের সিদ্ধান্ত হয়েছে: টেলিযোগাযোগ মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ বলেছেন, সম্প্রচারের যন্ত্রাংশ (ব্রডকাস্টিং ইকুইপমেন্ট) হাতবদল করায় চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বলেন, আইন ভঙ্গ করে প্রতিষ্ঠানটি যন্ত্রাংশ বন্ধক রেখেছিল। পরে তা নিলামের মাধ্যমে বিক্রি করে হাতবদল করা হয়। যে কারণে চ্যানেলটি বন্ধ না করে উপায় নেই। পরে লাইসেন্সও বাতিল করা হতে পারে বলে তিনি জানান।আজ মঙ্গলবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। বিটিআরসির চেয়ারম্যান বলেন, কেন চ্যানেলটি বন্ধ করা হবে না—তিন মাস আগে বিটিআরসি থেকে চিঠি দিয়ে তা জানতে চাওয়া হয়েছিল। চ্যানেল কর্তৃপক্ষ এর যে জবাব দিয়েছে, তা সন্তোষজনক নয় বলে তিনি জানান।রাজনৈতিক বিবেচনায় চ্যানেল ওয়ান বন্ধ করা হয়েছে কি না, জানতে চাইলে বিটিআরসির চেয়ারম্যান বলেন, এর পেছনে রাজনৈতিক কোনো কারণ নেই। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ারও কোনো কারণ নেই। কারণ, সরকার যা করে, ভেবেচিন্তেই করে।