চ্যানেল টোয়েন্টিফোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলে ধরা কলচ্যানেল টোয়েন্টিফোরে ঈদের দিন থেকে প্রচারিত হবে পাঁচ পর্বের ধারাবাহিক নাটক ছেলে ধরা কল। নাটকটি দেখা যাবে ঈদের দিন রাত আটটা ৪৫ মিনিটে। নাটকটি লিখেছেন পান্থ শাহরিয়ার। পরিচালনা করেছেন সকাল আহমেদ। অভিনয় করেছেন আবুল হায়াত, মোশাররফ করিম, জেনি, ওয়াহিদা মল্লিক জলি প্রমুখ।আবুল ফজল সাহেবের শেষ বয়সের সন্তান বল্টু। তাঁর দুষ্টুমিতে চারপাশের ফ্ল্যাটগুলোর মানুষজনের প্রাণ ওষ্ঠাগত। লাভ ইউ মি, লাভ ইউ নটচ্যানেল টোয়েন্টিফোরে ঈদের দিন রাত ১১টা ২৫ মিনিটে প্রচারিত হবে পাঁচ পর্বের ধারাবাহিক নাটক লাভ মি, লাভ মি নট। লিখেছেন ফারিয়া হোসেন। পরিচালনা করেছেন আরিফ খান। অভিনয় করেছেন নিশো, কল্যাণ, রাখী, বাঁধন, ঈশানা প্রমুখ। আনন্দ, হিরন, নাসিম, মিলন, বন্যা, নীরা, আঁখি, জিনি, ভাবনা—এরা পড়াশোনা শেষ করে যে যার ক্ষেত্রে কাজ করছে সফলতার সঙ্গে। তাদের যত সমস্যা ব্যক্তিগত জীবনের প্রেম-ভালোবাসা নিয়ে। এই সময়ের দ্রুততার সঙ্গে তাদের সম্পর্কগুলো যেন পাল্লা দিয়ে চলতে পারছে না। মন কাঁদেচ্যানেল টোয়েন্টিফোরে রোববার সন্ধ্যা ছয়টা ২০ মিনিটে প্রচারিত হবে নাটক মন কাঁদে। রচনা ও পরিচালনা চয়নিকা চৌধুরী। অভিনয় করেছেন অপূর্ব, সুমাইয়া শিমু, শর্মিলী আহমেদ প্রমুখ।একজন স্বনামধন্য পরিচালক হঠাৎ করেই মারা গেলেন। রেখে গেলেন স্ত্রীকে। স্বামীর মৃত্যুর পরদিনই স্ত্রী জানতে পারেন, তিনি মা হতে চলেছেন! এখন? অতঃপরচ্যানেল টোয়েন্টিফোরে রোববার রাত নয়টা ২০ মিনিটে প্রচারিত হবে টেলিছবি অতঃপর। রচনা ও পরিচালনা গিয়াস উদ্দিন সেলিম। অভিনয় করেছেন শাহেদ আলী, ভাবনা প্রমুখ।মুনিয়া মধ্যবিত্ত ঘরের মেয়ে। সম্প্রতি তার পিতৃবিয়োগ ঘটেছে। মস্ত বিপদে পড়েছে ছোট বোন ও মাকে নিয়ে। বাবার সামান্য পেনশনের টাকা এবং তার টিউশনিতে কোনো রকমে চলে সংসার। এরই মধ্যে মুনিয়ার চাচাতো ভাই বারী মুনিয়াদের বাড়িতে এসে ওঠে। গ্রাম্য রাজনীতির শিকার সে। গ্রামে থাকলে নাকি তোকে মেরে ফেলা হবে।মানুষচ্যানেল টোয়েন্টিফোরে সোমবার রাত নয়টা ২০ মিনিটে প্রচারিত হবে টেলিছবি মানুষ। লিখেছেন কাজী শাহীদুল ইসলাম। পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু। অভিনয় করেছেন মীর সাব্বির, লাবণ্য লিজা, আমিন আজাদ, রশীদ হারুন প্রমুখ।একদিন বাড়ির পুকুরঘাটে দাঁড়িয়ে শেফালি দেখে সিরাজ হন্তদন্ত হয়ে ছুটে যাচ্ছে গ্রামের রাস্তা দিয়ে। শেষে নিজেদের বাড়িতেই সিরাজকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেয় শেফালি। হাঙ্গামার সূত্রপাত এখান থেকেই।