চ্যানেল টোয়েন্টিফোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাল পিঁপড়া কালো পিঁপড়াচ্যানেল টোয়েন্টিফোরে ঈদের দিন রাত সাড়ে নয়টায় প্রচারিত হবে টেলিছবি লাল পিঁপড়া কালো পিঁপড়া। লিখেছেন কাজী শাহিদুল ইসলাম, পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু। অভিনয় করেছেন মাসুম আজিজ, গোলাম ফরিদা ছন্দা, নিলয়, আলমগীর, লাবণ্য লিজা, শায়কা আহমেদ প্রমুখ। যে যার কাজে ব্যস্ত, যে যার স্বার্থ নিয়ে অস্থির। ব্যতিক্রম কেবল মনসুর। চৈত্র, বৈশাখ, ভাদ্র মাসে মানুষ যখন চরম গরমে দিশাহীন—মনসুর তখন নিজের কাজকর্ম ফেলে ঠান্ডা পানির কলস নিয়ে রাস্তায় দাঁড়ায়, পরিশ্রান্ত মানুষকে থামায়, ভালোবেসে পানি খাওয়ায়। মানুষও তার প্রতিদান দিতে ভোলে না। কিন্তু একটি মেয়ে প্রতিদানে আরও বেশি কিছু দিতে চায় মনসুরকে। বোকা মনসুর নিতে চায় না। অ্যারেঞ্জড ম্যারেজচ্যানেল টোয়েন্টিফোরে ঈদের পরদিন রাত সাড়ে নয়টায় প্রচারিত হবে টেলিছবি অ্যারেঞ্জড ম্যারেজ। লিখেছেন শিহাব শাহীন ও মেজবাহ উদ্দিন, পরিচালনা করেছেন শিহাব শাহীন। অভিনয় করেছেন ইরেশ যাকের, মোনালিসা, অপূর্ব, জেনি। ইদানীং একটা অদ্ভুত চিন্তা মাঝেমধ্যে পেয়ে বসে রাহাকে। ইন্টারনেটে একটা লেখা পড়ে রাহা কেমন যেন বদলে যায়।মুদ্রার এপিঠ ওপিঠচ্যানেল টোয়েন্টিফোরে ঈদের পরদিন রাত সাড়ে নয়টায় প্রচারিত হবে টেলিছবি মুদ্রার এপিঠ ওপিঠ। লিখেছেন গোলাম রাব্বানী, পরিচালনা করেছেন নইম ইমতিয়াজ নেয়ামুল। অভিনয় করেছেন মিলন, মম প্রমুখ। রঞ্জু খুব আড্ডাবাজ ছেলে। টুকটাক ভালো গান গাইতে পারে। রঞ্জুর এই স্বভাব খুব পছন্দ করে রীতা। একসময় তারা বিয়ে করে। ছয় মাস পর পরিবর্তন আসতে শুরু করে দুজনের মধ্যে। মাত্র কিছুদিন আগেও যেগুলো ছিল পছন্দের তালিকায়, এখন তা দুজনেরই খুব অপছন্দ। বিয়ের আগের আর বিয়ের পরের দুটো মানুষ যেন আলাদা।