চ্যানেল নাইন
‘চিকিৎসক রশিদ করিম ও তার বিবাহবিষয়ক জটিলতা’ নাটকে সুবর্ণা মুস্তাফা, ওয়াহিদা মল্লিক জলি, আফজাল হোসেন ও বন্যা মির্জা। চ্যানেল নাইনে ঈদের পরদিন সন্ধ্যা সাতটায় প্রচারিত হবে নাটকটি। রচনা ও পরিচালনা করেছেন বদরুল আনাম সৌদবাবুল স্যারচ্যানেল নাইনে ঈদের দিন সন্ধ্যা সাতটায় প্রচারিত হবে নাটক বাবুল স্যার। লিখেছেন ফারুক হোসেন, পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু। অভিনয় করেছেন মোশাররফ করিম, জেনি, তারিক আনাম খান, সালাহউদ্দিন লাভলু, মঈন, বিপ্লব ভট্টাচার্য। বাবুল নামের এক অপরাধীকে খুঁজছে পুলিশ। একদিন বাবুল স্বেচ্ছায় আত্মসমর্পণ করে। রিমান্ডের শুরুতেই বাবুল পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়—রাত ভোর হওয়ার আগেই পুলিশ স্বেচ্ছায় তাকে ছেড়ে দেবে। অবাক হয় পুলিশের লোকজন। কী রহস্য লুকিয়ে আছে এই অপরাধীর মধ্যে? নয়টার সংবাদচ্যানেল নাইনে ঈদের দিন রাত নয়টা ২৫ মিনিটে প্রচারিত হবে টেলিছবি নয়টার সংবাদ। লিখেছেন ও পরিচালনা করেছেন অনিমেষ আইচ। অভিনয় করেছেন আবুল হায়াত, ডলি জহুর, রেবেকা মনি, ভাবনা, তৌকীর আহমেদ, লারা লোটাস, কল্যাণ প্রমুখ। অবসরপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল করিমের প্রধান কাজ সংবাদ দেখা আর আতঙ্কিত হওয়া। শহরে নয়টার সংবাদ বন্ধ থাকে না। খুন, মারামারি কমে না, চলতেই থাকে। তার সবাইকে শত্রু মনে হয়। ঘড়িতে রাত নয়টা বাজলে নয়টার সংবাদ শুরু হয় টেলিভিশনে। স্বাধীনতা দিবসের বর্ণনা করছে কেউ। টিভি সেটের সামনে স্থির হয়ে তাকিয়ে আছে ফজলুল করিম। তার শেষ নয়টার সংবাদ দেখা।নাকফুলচ্যানেল নাইনে ঈদের তৃতীয় দিন বেলা তিনটা ২৫ মিনিটে প্রচারিত হবে নাটক নাকফুল। লিখেছেন পান্থ শাহরিয়ার, পরিচালনা করেছেন নিয়াজ মাহবুব। অভিনয় করেছেন তারিন, আবুল কালাম আজাদ, শাহাদাৎ হোসেন, শিশুশিল্পী রাসেল প্রমুখ। যৌনপল্লির অসুস্থ পরিবেশে পরিচয়হীনভাবে বড় হয়ে ওঠা শিশু সান্টু। যৌনকর্মী অর্চনা হয়ে উঠেছিল তার অর্চনা দিদি। অর্চনার মনের দুঃখ, স্বপ্ন সবই বুঝত সান্টু, কিন্তু বলতে পারত না। আর এ জন্যই সান্টু স্বপ্ন দেখে অর্চনাদিকে নিয়ে যৌনপল্লি থেকে পালিয়ে গিয়ে সুন্দর এক জীবন গড়ার।‘না কমলা, না মেহেরজান’ টেলিছবিতে জয়া আহসান। চ্যানেল নাইনে ঈদের তৃতীয় দিন রাত নয়টা ২৫ মিনিটে প্রচারিত হবে টেলিছবিটি। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মুসলমানির গল্প’ অবলম্বনে চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন নুরুল আলম আতিকতপুর সাইকেলচ্যানেল নাইনে ঈদের পরদিন বেলা তিনটা ২৫মিনিটে প্রচারিত নাটক তপুর সাইকেল। চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন সুমন ধর। অভিনয় করেছেন জয়া আহসান, মিতা চৌধুরী, শিশুশিল্পী মিছিল। এই পৃথিবীতে তপুর একজনই বন্ধু, তার সাইকেল। তপুর বয়স যখন পাঁচ, তখন তার বাবা তাকে জন্মদিনে উপহার দিয়েছিল। এর কিছুদিন পর বাবা ক্যানসারে মারা যান। তপু এই সাইকেলের মধ্যে তার বাবার পরশ ও ভালোবাসা খুঁজে পায়। তপুর যদি বেশি মন খারাপ হয়, তখনই সে তার বন্ধুকে নিয়ে হাইওয়েতে বেরিয়ে পড়ে। একদিন হাইওয়েতে একটি বাস তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এরপর...‘স্টারস আইকন’ অনুষ্ঠানে সাকিব আল হাসান ও সারিকা। চ্যানেল নাইনে ঈদের দিন রাত সোয়া আটটায় প্রচারিত হবে সেলিব্রিটি গেম শোটি। উপস্থাপনা করেছেন শিনা চৌহান। অংশ নিয়েছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সারিকা, ফারিয়া ও রাখি। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন মাহফুজুর রহমানজিরো জিরো সেভেনচ্যানেল নাইনে ঈদের তৃতীয় দিন সন্ধ্যা সাতটায় প্রচারিত হবে নাটক জিরো জিরো সেভেন। লিখেছেন ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, তিশা, এজাজুল ইসলাম প্রমুখ।একজন পেশাদার খুনি জোর করে বিয়ে করে। একদিন এক ব্যক্তি তার কাছে একটা খাম দিয়ে যায়। এই খামে যে ছবি আছে, তাকে হত্যা করতে হবে। কিন্তু ওসমান আর খুন করবে না—স্ত্রীর কাছে প্রতিজ্ঞা করেছে। এদিকে খামটি খুলে চমকে ওঠে ওসমান। একি, খামে যে তারই ছবি! তবে তাকে কে খুন করতে চায়?