চ্যানেল নাইন
গীতচ্যানেল নাইনে ঈদের দিন বিকেল তিনটা ৩৫ মিনিটে প্রচারিত হবে নাটক গীত। লিখেছেন এবং পরিচালনা করেছেন মতিয়া বানু শুকু। অভিনয় করেছেন স্বাগতা, কল্যাণ, মাহমুদুল ইসলাম প্রমুখ। রসুলপুর গ্রামে কোনো বিয়ে মানেই মালেকার গীত। বাবা ছাড়া মেয়ে শোনে না মায়ের কোনো শাসন। কারও বাড়িতে বিয়ে লেগেছে তো মালেকাকে খুঁজে পাওয়া যাবে না। সারা দিন খালি নাচ আর গান। তার সঙ্গে আরও আছে তারাজুল আর সই পারুল। মা কাজ করে মণ্ডলের বাড়ি। তাই দিয়ে চলে মা-মেয়ের সংসার। দে দৌড়চ্যানেল নাইনে রোববার বেলা তিনটা ৩৫ মিনিটে প্রচারিত হবে নাটক দে দৌড়। চিত্রনাট্য ও পরিচালনা আশুতোষ সুজন। অভিনয় করেছেন জয়া আহসান, দিহান, নুরুল আলম আতিক, মিনহাজুল ইসলাম প্রমুখ। নাসির লেখক মানুষ। উদাসীন নাসিরের নির্দিষ্ট মাসিক খরচের কোনো নিশ্চয়তা নেই। নাসির যতই উদাসীন হোক না কেন, বাড়িভাড়া, বাজার খরচ, কাজের মানুষ, গ্রামের বাড়ির খরচ—সবই মাসের প্রথম ভাগেই মেটাতে হয় তাকে। সেটা জোগাতে নাসিরকে ছুটতে হয় এখানে-সেখানে। নাসিরের ক্লান্ত মনে রোমাঞ্চের রং লাগিয়ে দেয় পাশের বারান্দার এক নারী। দিন কি রাত, নাসির প্রতীক্ষায় থাকে সেই নারীর জন্য। সফদার ডাক্তারচ্যানেল নাইনে রোববার সন্ধ্যা ছয়টায় প্রচারিত হবে কমেডি শো সফদার ডাক্তার। এতে অংশ নেবেন শাকিলা, লিটন, চিকন আলী ও শান্তনু। গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন ইকবাল খন্দকার। পরিচালনা করেছেন তানিফ মাহমুদ।গুঁড়া মরিচ পার্টিচ্যানেল নাইনে রোববার রাত ১০টা ৪০ মিনিটে প্রচারিত হবে নাটক গুঁড়া মরিচ পার্টি। রচনা হুমায়ূন আহমেদ, পরিচালনা করেছেন জুয়েল রানা। অভিনয় করেছেন মীর সাব্বির, ফারুক আহমেদ, স্বাধীন খসরু, মিমো প্রমুখ। তারা তিনজন—মীর সাব্বির, ফারুক আহমেদ, স্বাধীন খসরু। দুই মামা, এক ভাগ্নে। ভালোভাবে জীবন যাপনের তাগিদে চাকরির সন্ধানে বিভিন্ন রকমের চেষ্টা করে তারা। কোথায় কোনো চাকরি পায়নি। অবশেষে তারা সিদ্ধান্ত নেয় অন্য পথে আয়-রোজগার করবে। গুঁড়া মরিচ পার্টি খোলে তারা। মমিন মৃধা বাড়ি নেইচ্যানেল নাইনে সোমবার বিকেল তিনটা ৩৫ মিনিটে প্রচারিত হবে নাটক মমিন মৃধা বাড়ি নেই। লিখেছেন ইকবাল হোসাইন চৌধুরী। রেদওয়ান রনি পরিচালিত এই নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, তানভীন সুইটি প্রমুখ। মমিন মৃধা প্রতিদিন অফিস যায়, বাড়ি ফেরে। কিন্তু একদিন মমিন মৃধা বাড়ি ফেরে না। স্ত্রী শাহানা শিশুপুত্রকে নিয়ে বের হয় স্বামীর সন্ধানে।