চ্যানেলগুলো ভারতে সম্প্রচার করার প্রক্রিয়া চলছে: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, বাংলাদেশের চ্যানেলগুলোকে ভারতের প্রতিটি রাজ্যে সম্প্রচার করার প্রক্রিয়া চলছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে হারুনুর রশিদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।সাধনা হালদারের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সংবাদপত্রশিল্পে অষ্টম ওয়েজ বোর্ড ঘোষণার জন্য যা যা করা দরকার, তার উদ্যোগ নেওয়া হয়েছে।অপু উকিলের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিবিসির জরিপমতে বেসরকারি টিভি চ্যানেলগুলো দক্ষ ও মানসম্মত হওয়ায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) দর্শক ও শ্রোতা কমছে। বিটিভি দেশের সামগ্রিক জনগোষ্ঠীর কথা বিবেচনা করে অনুষ্ঠানের পরিকল্পনা করে।সাধনা হালদারের অন্য এক প্রশ্নের জবাবে আবুল কালাম আজাদ বলেন, বিটিভিতে ‘টিভি কোড অব অ্যাডভারটাইজিং স্ট্যান্ডার্ড অ্যান্ড প্র্যাকটিস’ নামে একটি বিজ্ঞাপন প্রচার নীতিমালা রয়েছে। সব টিভি চ্যানেলের জন্য একটি যুগোপযোগী বিজ্ঞাপন নীতিমালা তৈরির কাজ চলছে।এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সংসদভিত্তিক টেলিভিশন চ্যানেল সংসদ বাংলাদেশের জন্য নতুন যন্ত্রপাতি আনা হচ্ছে। এটিকে আরও আধুনিক করা হবে।