চ্যানেলে চ্যানেলে বিজয় দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ মহান বিজয় দিবস। এ উপলক্ষে বিটিভিসহ দেশের সব কটি বেসরকারি টিভি চ্যানেল দিনব্যাপী প্রচার করবে নানা অনুষ্ঠান। সেসব থেকে বাছাই কিছু থাকছে এই প্রতিবেদনে। বিটিভিসকালে মুক্তিযোদ্ধা ও সম্মিলিত সামরিক বাহিনীর কুচকাওয়াজ জাতীয় প্যারেড গ্রাউন্ড থেকে সরাসরি প্রচার করা হবে। রাতে নাটক ১৪ আগস্ট ১৯৭১। লিখেছেন ও তাতে অভিনয় করেছেন মামুনুর রশীদ। এটিএন বাংলাতৌকীর আহমেদ পরিচালিত চলচ্চিত্র জয়যাত্রা দেখানো হবে দুপুরে। রাতে থাকছে মা এবং দেশ নিয়ে নাটক জন্ম আমার। রচনা ও পরিচালনা করেছেন আবু সাইয়ীদ। হানিফ সংকেত নির্দেশনা দিয়েছেন ‘মুক্তির কথা বিজয়ের গান’।চ্যানেল আই‘রবি-চ্যানেল আই বিজয় মেলা’ চ্যানেল আই প্রাঙ্গণ থেকে সরাসরি সম্প্রচার করা হবে সকাল থেকে। দুপুরে থাকছে চলচ্চিত্র আমার বন্ধু রাশেদ। মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস অবলম্বনে ছবিটি পরিচালনা করেছেন মোরশেদুল ইসলাম। মুক্তিযোদ্ধার স্ত্রী নাটকে অভিনয় করেছেন তারিন, শাহেদ, আহমেদ রুবেল, আবুল হায়াত প্রমুখ। রাবেয়া খাতুনের গল্প থেকে নাট্যরূপ দিয়েছেন ফজলুল করিম, পরিচালনা করেছেন আবুল হায়াত।একুশে টিভিকক্ষপথের যুদ্ধ নাটকটি পরিচালনা করেছেন তাহের শিপন। অভিনয় করেছেন হুমায়ুন ফরীদি, দীপা খন্দকার, মাজনুন মিজান প্রমুখ। পালকি নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন হিমু আকরাম। অভিনয় করেছেন সজল, ইনামুল হকসহ আরও অনেকে। ‘আমি বিজয় দেখেছি’ অনুষ্ঠানে আবৃত্তি করেছেন মাহিদুল ইসলাম, রাশেদ হাসান, শামসউজজোহা, ডালিয়া দাশ ও তামান্না ডেইজী। রাতে স্টুডিও কনসার্টে গান করবে সমগীত।এনটিভিচার দশকের গান নিয়ে অনুষ্ঠান ‘স্বাধীন স্বদেশ, প্রিয় বাংলাদেশ’। এতে গান করেছেন মালা খান, রূপা খান, মুহিন ও সজীব। দুপুরে টেলিছবি মুক্তি তৈরি হয়েছে মুহম্মদ জাফর ইকবালের গল্প অবলম্বনে। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন গোলাম সোহরাব। দেশ টিভি‘কোহিনূর ’৭১’ অনুষ্ঠানে গান করবেন কোহিনূর। স্বাধীনতার ৪০ বছর উপলক্ষে নরওয়ে থেকে এসেছিলেন বাংলাদেশের এই যুদ্ধশিশু। আজ রাতে দেখানো হবে কোহিনূরের সঙ্গে আড্ডা আর তাঁর গান নিয়ে অনুষ্ঠানটি। উপস্থাপনা করেছেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি আক্কু চৌধুরী। নাটক সন্দেশে বিষ পিঁপড়া লিখেছেন আজাদ আবুল কালাম, পরিচালনা করেছেন আকরাম খান। অভিনয় করেছেন মীম, আব্দুল্লাহ রানা প্রমুখ। রাতে ‘ক্লোজআপ কল-এর গান’-এ থাকছে রেনেসাঁর গান।আরটিভিরাতে আছে নাটক দিগন্তে। লিখেছেন জিনাত হাকিম। পরিচালনা করেছেন শাহাদাৎ হোসেন। অভিনয় করেছেন মুনিরা ইউসুফ, আজিজুল হাকিম, লারা লোটাস প্রমুখ। স্টুডিও কনসার্টে গান করবেন হায়দার হোসেন ও সায়ান। বাংলাভিশন‘আজন্ম আমৃত্যু’ অনুষ্ঠানে অংশ নিয়েছেন আসাদ চৌধুরী, আব্দুল জব্বার, ন্যান্সি ও মৃদুলা। ‘বীরাঙ্গনার কথা’য় বীরাঙ্গনাদের কথা তুলে ধরেছেন শম্পা রেজা, রোকেয়া প্রাচী ও ঈশিতা। বৈশাখী টিভিতানভীর মোকাম্মেল পরিচালিত প্রামাণ্যচিত্র ১৯৭১ প্রচারিত হবে দুপুরে। সন্ধ্যায় জাতীয় প্যারেড গ্রাউন্ড থেকে সরাসরি দেখানো হবে কনসার্ট ‘বিজয়সন্ধ্যা’। এতে গান করার কথা আছে সাবিনা ইয়াসমীন, এন্ড্রু কিশোর, কুমার বিশ্বজিৎ, মমতাজ, কোনাল ও সোলসের। মাছরাঙা টিভিআনিসুল হকের লেখা নাটক যুদ্ধ চিহ্ন। পরিচালনা করেছেন শাহনেওয়াজ কাকলী। অভিনয় করেছেন মায়া লুফিস, লায়লা হাসান, প্রাণ, আলিফ প্রমুখ। গেম শো ‘হাউজফুল’-এর আজকের বিষয় ‘মুক্তিযুদ্ধ’। বিকেলে থাকছে শামীম আখতার পরিচালিত প্রামাণ্যচিত্র প্রমীলা যোদ্ধা। ‘ইচ্ছে গানের দুপুর’ অনুষ্ঠানে গান করবেন মাহমুদুজ্জামান বাবু।