চ্যানেলে চ্যানেলে রবীন্দ্রজয়ন্তী উদ্যাপন
আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এ উপলক্ষে দেশের সব কটি টিভি চ্যানেল সারা দিন প্রচার করবে বিশেষ অনুষ্ঠানমালা। সেসব থেকে বাছাই করা কিছু তুলে ধরা হলো এই প্রতিবেদনে। এটিএন বাংলানৃত্যাঞ্চলের পরিবেশনায় থাকছে নৃত্যনাট্য রাই-কৃষ্ণ পদাবলী। উদ্ধার নাটকে অভিনয় করেছেন মীম, শোয়েব প্রমুখ। পরিচালনা করেছেন মাহবুবা ইসলাম। দুপুরে থাকছে টেলিছবি নিরুপমা। অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, বিন্দু, সাঈদ বাবু প্রমুখ। চ্যানেল আইচ্যানেল আই ভবনে আয়োজন করা হয়েছে ‘রবীন্দ্রমেলা’। বেলা ১১টা থেকে সরাসরি প্রচার করা হবে এই আয়োজন। সন্ধ্যায় থাকছে পাশ্চাত্যের সুরে রবীন্দ্রনাথের গান নিয়ে রেজওয়ানা চৌধুরী বন্যার একক অনুষ্ঠান। নষ্টনীড় অবলম্বনে সাইফুল ইসলাম তৈরি করেছেন চলচ্চিত্র চারুলতা। অভিনয় করেছেন সজল, কুমকুম হাসান প্রমুখ।একুশে টিভিরাতে থাকছে নাটক হঠাৎ দেখা।দেশ টিভিঠাকুরদা নাটকে অভিনয় করেছেন প্রবীর মিত্র, শশী, সাঈদ বাবু প্রমুখ। নাট্যরূপ দিয়েছেন ইলোরা লিলিথ, পরিচালনা করেছেন আকরাম খান। ‘তোমার খোলা হাওয়া’ অনুষ্ঠানে স্টুডিও থেকে সরাসরি গান করবেন ফাহমিদা খাতুন ও অদিতি মহসিন। ‘সেদিন দুজনে’র শিল্পীরা হলেন শিমূল মুস্তাফা ও শারমীন লাকি। এনটিভিস্টুডিও থেকে দুপুরে সরাসরি প্রচার করা হবে ‘রবির গানের সাথে’। এখানে অংশ নেবেন করুণাময় গোস্বামী, স্বপন দত্ত ও অদিতি মহসিন। ‘রবি সন্দর্শন’ অনুষ্ঠানে কবিজীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন মুহাম্মদ হাবিবুর রহমান। সঞ্চালক ফারুক ওয়াসিফ।বাংলাভিশনএবং বিমলা নাটকে একক অভিনয় করেছেন ঈশিতা। রেজওয়ানা চৌধুরী বন্যার গান নিয়ে থাকছে ‘স্বপ্নলোকের চাবি’। রবীন্দ্রনাথের ঋতুভাবনার ওপর গান, নাচ আর পাঠ নিয়ে থাকছে ‘বিশ্বভরা প্রাণ’। বৈশাখী টিভি‘পঁচিশে বৈশাখ হে চির নতুন’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন সাদি মহম্মদ। দুপুরে থাকছে প্রামাণ্যচিত্র বাংলাদেশে রবীন্দ্রনাথ। পরিচালনা করেছেন চঞ্চল খান।মাছরাঙা টিভিবাঁশি নাটকটি পরিচালনা করেছেন গৌতম কৈরী। অভিনয় করেছেন সানজীদা প্রীতি, রাহুল আনন্দ প্রমুখ। থাকছে সৈয়দ আব্দুল হাদীর গাওয়া রবীন্দ্রসংগীত নিয়ে অনুষ্ঠান। চ্যানেল নাইনবাঁশি নাটকের চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ। অভিনয় করেছেন হিল্লোল, শশী প্রমুখ। নৃত্যাঞ্চলের পরিবেশনায় থাকছে নৃত্যনাট্য রাই-কৃষ্ণ পদাবলী।