চ্যানেলে চ্যানেলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান
আজ মহান স্বাধীনতা দিবস। এ উপলক্ষে দেশের সব কটি টিভি চ্যানেল আজ সারা দিন প্রচার করবে বিশেষ অনুষ্ঠানমালা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ সকালে আয়োজন করা হয়েছে জাতীয় শিশু-কিশোর সমাবেশ। সকাল নয়টা থেকে বিটিভি সরাসরি সম্প্রচার করবে এই আয়োজন। বিভিন্ন টিভি চ্যানেল থেকে বাছাই করা কিছু অনুষ্ঠান তুলে ধরা হলো এ প্রতিবেদনে।এটিএন বাংলামুক্তিযুদ্ধের ওপর দুই ঘণ্টার তথ্যচিত্র মুক্তিযুদ্ধের ইতিহাস প্রচার করা হবে দুপুরে। রাতে থাকছে গানের অনুষ্ঠান সূর্যোদয়ের গান। পরিচালনা করেছেন সানজিদা হানিফ। খন্দকার ইসমাইলের উপস্থাপনা ও পরিচালনায় থাকছে ম্যাগাজিন লাল সবুজের দেশে। চ্যানেল আইবিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজন করা হয়েছে রংতুলিতে মুক্তিযুদ্ধ। বিশিষ্ট চিত্রশিল্পীরা নিজেদের ক্যানভাসে তুলে ধরবেন মুক্তিযুদ্ধকে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। সকালে থাকছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র কারিগর। কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আনোয়ার শাহাদাত। রাতে থাকছে নাটক ভোর কখন। রাবেয়া খাতুনের গল্প থেকে পরিচালনা করেছেন আবুল হায়াত।একুশে টিভি...এবং নাটকে অভিনয় করেছেন শুধু নারী শিল্পীরা। আছেন তানিয়া আহমেদ, সুমাইয়া শিমু, অর্ষা, লাবণ্য প্রমুখ। লিখেছেন ও পরিচালনা করেছেন ইফতেখার ফাহমি। এনটিভিদুপুরে স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে স্বপ্ন ও স্বাধীনতা। অংশ নেবেন শিমুল মুস্তাফা ও সায়ান। বিকেলে কক্সবাজার সমুদ্রসৈকত থেকে সরাসরি থাকছে ক্লেমন বিচ কনসার্ট। ক্যাকটাস নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন তুহিন অবন্ত। অভিনয় করেছেন আলী যাকের, ইনামুল হক, ঈশিতা, হিল্লোল প্রমুখ।দেশ টিভিআজ দেশ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী। তাই স্বাধীনতা ও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ টিভি প্রচার করবে তিন দিনের অনুষ্ঠান। সাংবাদিক সায়মন ড্রিংয়ের ওপর পারভেজ চৌধুরী তৈরি করেছেন তথ্যচিত্র মার্চ ’৭১: অবরুদ্ধ ৩২ ঘণ্টা এবং সায়মন ড্রিং। ভবিষ্যতের স্মৃতি নাটকটি লিখেছেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ, পরিচালনা করেছেন ওয়াহিদ তারেক।বাংলাভিশনওরা ১১ জন চলচ্চিত্র দেখানো হবে দুপুরে। রাতে থাকছে নাটক একজন রাজাকার মারা গেছে। লিখেছেন দেওয়ান শামসুর রকিব, পরিচালনা করেছেন কাওনাইন সৌরভ। মাকে লেখা চিঠি অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের লেখা চিঠি পাঠ করেছেন তৌকীর আহমেদ, মাজনুন মিজান ও নাসিম।বৈশাখী টিভিরশীদ হায়দারের গল্প অবলম্বনে নাটক জানালায় লিখেছেন ও পরিচালনা করেছেন আবুল হায়াত। অভিনয় করেছেন শাহেদ, নাদিয়া, আবুল হায়াত প্রমুখ।মাছরাঙা টিভিদুপুরে স্বাধীনতা কনসার্টে গান করবে রেনেসাঁ। জন্ম আমার ধন্য হলো অনুষ্ঠানে গান গেয়েছেন আলম আরা মিনু, মৌটুসী, দিনাত জাহান, অনুপমা মুক্তি, সজীব ও আতিক হাসান। টেলিছবি আমি যুদ্ধে যাব পরিচালনা করেছেন রাজ্জাক। লিখেছেন মান্নান হীরা। চ্যানেল নাইনদায়মোচন নাটকের অভিনয়শিল্পীরা হলেন: আলী যাকের, ইরেশ যাকের, পৃথা, রহমত আলী প্রমুখ। সন্ধ্যায় মুক্তি আমার গানে গানে অনুষ্ঠানে গান করেছেন শাহীন সামাদ, সুবীর নন্দী, আবিদা সুলতানা, তপন মাহমুদ, সামিনা চৌধুরী প্রমুখ। বিকেলে রয়েছে আবৃত্তির অনুষ্ঠান লাল সবুজের পঙিক্তমালা।