চ্যাম্পিয়ন এফএইচ ক্লাব, রানার্সআপ প্যারামাউন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে কিউট প্রথম বিভাগ হ্যান্ডবল লিগে এফএইচ ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। লিগে রানার্সআপ হয় প্যারামাউন্ট ক্লাব। ৭ জুলাই বিকেলে পুরস্কার প্রদান করা হয়। দীর্ঘ পাঁচ বছর পর অনুষ্ঠিত লিগে সাতটি দল অংশ নেয়। ক্লাবগুলো হলো—প্যারামাউন্ট, এফএইচ ক্লাব, সুরমা ব্রদার্স, আইডিয়াল ক্লাব, সুপার ফ্যান্টম, রাইজিং স্টার, ফ্যান্টম হিরোজ। এবার প্রথম বিভাগ হ্যান্ডবল লিগকে পৃষ্ঠপোষকতা করে মৌসুমী ইন্ডাস্ট্রিজ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুল আলম। এ সময় সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। লিগে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান জুনায়েল আহমদ রাজরান। সেরা গোলকিপারের পুরস্কার পান রায়হান উদ্দিন। জেলা ক্রীড়া সংস্থার হ্যান্ডবল বিভাগের সম্পাদক ইয়াকুব বখত সুমন দীর্ঘ পাঁচ বছর পর সুষ্ঠুভাবে হ্যান্ডবল লিগ সম্পন্ন হওয়ায় ক্লাব কর্মকর্তাদের ধন্যবাদ জানান।