চড় মারার খেসারত মামলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে পুলিশকে চড় মারার অভিযোগে বিএনপি ও সহযোগী সংগঠনের ৩০ নেতা-কর্মীর বিরুদ্ধে গতকাল শনিবার রাতে মামলা হয়েছে। এ মামলায় পুলিশ এক বিএনপি কর্মীকে গ্রেপ্তার করেছে। নাটোর থানা সূত্রে জানা যায়, গতকাল দুপুরে শহরের বিএনপি কার্যালয়ের সামনে দলীয় বিক্ষোভ কর্মসূচি চলাকালে কিছু কর্মী উপপরিদর্শক (এসআই) আবদুল লতিফকে চড় মারে। এ ব্যাপারে গতকাল রাতেই আবদুল লতিফ বাদী হয়ে জেলা বিএনপির প্রচার সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরহাদ হোসেন দেওয়ান শাহিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী, জেলা ছাত্রদলের সহসভাপতি সানোয়ার হোসেন তুষারসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ আজ ভোরে আলী হোসেনকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে।বিএনপিসমর্থিত আইনজীবী এম ইউ আহমেদের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি শহরের আলাইপুরে দলীয় কার্যালয়ের গতকাল দুপুরে সমাবেশের আয়োজন করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন এসআইকে চড় মারার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিরোধী দলে থেকেও নাটোরের বিএনপি ভাইয়েরা যেভাবে আমাদের ওপর চড়াও হয়েছে তাতে আমরা বিস্মিত হয়েছি।’