চড়া সুদই ক্ষুদ্রঋণের বড় সমস্যা: অর্থমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ক্ষুদ্রঋণের চড়া সুদই ক্ষুদ্রঋণের বড় সমস্যা। আজ সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ক্ষুদ্রঋণবিষয়ক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ কথা বলেন। অর্থমন্ত্রী ক্ষুদ্রঋণের বেশ কিছু সাফল্যের কথা তুলে ধরার পাশাপাশি এর উচ্চসুদ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান ক্ষুদ্রঋণের জবাবদিহিতা নিশ্চিত করার কথা বলেছেন। তিনি বলেন, ক্ষুদ্রঋণ কার্যক্রমের তদারকির খরচ কীভাবে কমানো যায়, সে ব্যাপারে ক্ষুদ্রঋণ বিতরণকারী প্রতিষ্ঠানগুলোকে সরকার ও নিয়ন্ত্রক সংস্থা সাহায্য করতে পারে।উল্লেখ্য, ক্ষুদ্রঋণের ওপর দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়।