ছত্তিশগড়ে ট্রেনের ধাক্কায় ১৬ জন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ছত্তিশগড় রাজ্যের জেলা শহর বিলাসপুরের উপকণ্ঠে একটি চলন্ত লোকাল ট্রেনের ধাক্কায় ১৬ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।জানা যায়, গতকাল বিলাসপুর শহরের উপকণ্ঠ তারবাহার সিরগিট্টি রেল ক্রসিংয়ে ট্রেন লাইনের ওপর দিয়ে একদিকে বিলাসপুর-রায়পুরগামী একটি লোকাল ট্রেন ও অন্য লাইনে একটি মালবাহী ট্রেন যাচ্ছিল। তখন রেলগেট বন্ধ থাকলেও একদল যাত্রী লোকাল ট্রেনটি না দেখে রেললাইন পার হচ্ছিল। হঠাত্ লোকাল ট্রেনটি এসে সজোরে পিষিয়ে দেয় যাত্রীদের। এতে ১৬ জনের মৃত্যুর কথা রেল কর্তৃপক্ষ স্বীকার করলেও স্থানীয়রা বলেছেন মৃতের সংখ্যা ১৮। এ ঘটনার পর একদল বিক্ষুব্ধ যাত্রী জেলা প্রশাসকের অফিস তছনছ করে ও রেল স্টেশনের সামনে সরকারি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। বিলাসপুরের পুলিশ সুপার অজয় যাদব জানান, দুর্ঘটনায় মৃতের সংখ্যা ১৬ থেকে ১৮ জন হবে।