ছত্তিশগড়ে মাওবাদী হামলায় ১৫ পুলিশ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ছত্তিশগড় রাজ্যে আজ শুক্রবার সকালে মাওবাদী বিদ্রোহীদের দুটি পৃথক হামলায় ১৫ জন পুলিশ নিহত হয়েছে। পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। পুলিশ কর্মকর্তা রাম নিবাস জানিয়েছেন, দুটি হামলার ঘটনাই ঘটেছে রাজ্যের জঙ্গল এলাকায়। এর মধ্যে নিরাপত্তা বাহিনীর দুটি গাড়িকে লক্ষ্য করে এক বোমা হামলায় ১০ জন পুলিশ নিহত এবং তিনজন আহত হয়। অপর হামলায় পাঁচ পুলিশ সদস্য নিহত হয়েছেন। সাম্প্রতিক সময়ে মাওবাদী অধ্যুষিত এ এলাকাটিতে নিরাপত্তা বাহিনী ও সরকারি কর্মকর্তাদের ওপর হামলার তীব্রতা বেড়ে গেছে।