ছত্তিশগড়ে মাওবাদী হামলায় ৭ কংগ্রেস কর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ছত্তিশগড় রাজ্যে মাওবাদী বিদ্রোহীদের অতর্কিত হামলায় ক্ষমতাসীন কংগ্রেস দলের সাতজন কর্মী নিহত হয়েছে। আহত হয়েছে আরও চারজন। গতকাল বুধবার রাজ্যের জঙ্গল এলাকায় দলের গাড়ির বহরের ওপর হামলা চলালে হতাহতের এ ঘটনা ঘটে। রাজ্যের কংগ্রেসপ্রধান নন্দকুমার প্যাটেল এ কথা জানান। নন্দকুমার প্যাটেল বার্তা সংস্থা রয়টার্সকে টেলিফোনে জানান, হামলায় কংগ্রেসের সাতজন কর্মী নিহত এবং চারজন আহত হয়। প্যাটেল জানান, বহরটিতে প্রায় ২৫টি গাড়ি ছিল। তিনিও গাড়ি বহরে ছিলেন। হামলায় তাঁর গাড়ির পেছনের কয়েকটি গাড়ি উড়ে যায়।ছত্তিশগড়ের পুলিশ জানিয়েছে, তারা গতকালের অতর্কিত হামলার তদন্ত করছে। তবে পুলিশ এখনো হতাহতের প্রকৃত সংখ্যা কতজন, তা বলতে পারেনি। ছত্তিশগড়ে গত মাসে মাওবাদী বিদ্রোহীদের পৃথক দুটি হামলায় পুলিশের ১৫ জন কর্মকর্তা নিহত হয়েছিলেন। রয়টার্স।